সিলেট ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ৯ জুলাই ২০২০
১৯ জুলাই থেকে শাবিতে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে। এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, সম্প্রতি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইনে নতুন সেমিস্টারের ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন কোন ধরনের সমস্যায় না পড়ে ছাত্রবান্ধব হিসেবে আমরা সেটা খেয়াল রাখবো।
অন্যদিকে চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা একক কোন সিদ্ধান্ত নিতে পারবো না।
করোনা দুর্যোগে দেশের সব বিশ্ববিদ্যালয় একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে নির্দেশনা দিবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























