ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ৯ জুলাই ২০২০

শাবির ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ ও ২০ সিলেট জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার( ৯ জুলাই) রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৭৪ টি ও সিলেটের ১০৯ টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা সকল নমুনাই পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়