কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৫৭, ৯ জুলাই ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জ থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহার
বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দুজনেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন।
তবে স্থানীয় সূত্র বলছে অন্য কথা। জানা গেছে, গরু চোরাচালান এবং পাথর কোয়ারী থেকে চাঁদা আদায়ের অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























