সিলেট প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস
সিলেট ও সুনামগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। ফলে আগামী ২৪ ঘণ্টায় এই দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার(১০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্যানুযায়ী আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বিহার প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা ও আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানিবৃদ্ধি পাচ্ছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা ও ধরলা নদীসমূহের পানি আগামী ৭২ ঘণ্টায় সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন মোট ১০১টি। এর মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৫৭টি ও হ্রাস পেয়েছে ৪২টি। অপরিবর্তিত রয়েছে ২টি স্টেশন। এছাড়া বিপদসীমার উপরে রয়েছে ৪টি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























