সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ১১ জুলাই ২০২০
সিলেটে দুর্বৃত্তের হামলায় পরিবহন শ্রমিক নেতা খুন
শুক্রবার (১১ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মৃত সাধারণ সম্পাদকের নাম ইকবাল হোসেন রিপন (৪০)। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তরে টায়ার জালিয়ে অবরোধ করছেন শ্রমিকরা। এরআগে বাবনা পয়েন্টেও বিক্ষোভ করেন শ্রমিকরা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























