ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

কোম্পানিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ১১ জুলাই ২০২০

কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার (১১ জুলাই) সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সেই সময় আরেক বাংলাদেশি আহত হয়েছেন। জানা গেছে, শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হওয়া ব্যক্তির নাম মো. বাবুল হোসেন (২০)। সে ওই এলাকার আমির হোসেনের ছেলে। আহত হওয়া আরেক বাংলাদেশির নাম মো. কয়েছ মিয়া। গত দেড় মাসে কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে ৫ জন বাংলাদেশি মারা গেছেন। 

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। ফলে ঘটনাস্থলেই বাবুল হোসেন মারা যান।

সিলেট বিজিবি সূত্রে জানা যায় যে, শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে ২ জন বাংলাদেশি নাগরিক ভারতের  ৮০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় চোর সন্দেহে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের গুলি করে। এতে একজন নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি এখনও পলাতক রয়েছেন বলে । 

বিজিবি'র ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন, সীমান্তে অবৈধ চলাচল রোধে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও  টহল এবং নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি।

সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। তবু কিছু কিছুক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়