ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ১১ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত

শনিবার(১১ জুলাই) সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।  

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।  

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।  নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জনে।

এদিকে শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫২ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখানে আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়