ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ১১ জুলাই ২০২০
আপডেট: ২২:২৬, ১১ জুলাই ২০২০

সিলেটের শ্রেষ্ঠ ইউপি কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউনিয়ন

ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিভাগীয় শ্রেষ্ঠ ইউপি হিসাবে নির্বাচিত হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদ। 

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ’২০ উপলক্ষে সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় এই ঘোষণা করা হয়। সেই সভাটিতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসা পত্র তুলে দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়