সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:১৫, ১২ জুলাই ২০২০
সিলেট জেলার ১০৫ টি স্থানে বসবে কোরবানির পশুর হাট
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলার ১০৫ টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। হাটের ইজারার জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে সিলেট নগরীতে বসবে তিনটি হাট।
করোনাভাইরাসের কারণে এবার পশুর হাট বসানো নিয়ে বিতর্ক রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই এসব হাট বসবে। নগরীতে উন্মুক্ত স্থানে বসানো হবে হাট।
জানা গেছে, সিলেট নগরীতে আলিয়া মাদ্রাসা মাঠ, এমসি কলেজ মাঠ ও দক্ষিণ সুরমাস্থ পারাইরচকের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে পশুর হাট বসানো হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সারাদেশেই কোরবানির হাটের জন্য একটি স্বাস্থ্যবিধি তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। যেহেতু পশুর হাট শুরু হতে এখনো কিছু সময় বাকি। তার আগেই চূড়ান্ত হবে স্বাস্থ্যবিধি।
এদিকে নগরীতে নির্ধারিত তিন স্থানে কোরবানির পশু বেচাকেনা হবে বলে বলে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
তিনি বলেন, এ বছর আমরা নগরীর তিনটি উন্মুক্তস্থানে কোরবানির পশু বেচাকেনার জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি পেয়েছি। আমরা দুই-একদিনের মধ্যেই হাটগুলো ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছি।
তিনি আরও জানান, করোনা সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবার নগরীর যত্রতত্র কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। কোরবানির পশুর হাটের জন্য স্বাস্থ্য বিভাগ একটি গাইডলাইন তৈরি করছে।
এ দিকে সিলেট নগরী ব্যতীত জেলায় আরও ১০২টি কোরবানির পশুর অস্থায়ী হাট বসতে যাচ্ছে। এমনটি জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। তিনি জানান, জেলার ১৩ উপজেলার প্রতি ইউনিয়নে একটি করে অস্থায়ী কোরবানির পশুর অস্থায়ী হাট বসানো হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, জেলার ১৩ উপজেলার প্রতি ইউনিয়নে একটি করে অস্থায়ী কোরবানির পশুর অস্থায়ী হাট বসানো হবে।
প্রতিটি হাটে স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত থাকবেন। তারা স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য দিকনির্দেশনা দিবেন। আমরা চেষ্টা করব প্রতিটি ইউনিয়নের যে কোনো স্কুলের বড় খেলার মাঠে হাট বসানোর জন্য।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























