ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ১২ জুলাই ২০২০
আপডেট: ১৫:৩৭, ১২ জুলাই ২০২০

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনা শনাক্ত নেই

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায় নি। রোববার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। তবে সেই সময় নতুন কারো শনাক্ত হওয়ার খবর পাওয়া যায় নি।   

বর্তমানে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬৫৭ জন। এদের  মধ্যে সদরে ১৯ জন, রাজনগরে ৪৭ জন, কুলাউড়ায়  ১১০ জন, বড়লেখায় ৫৫ জন, কমলগঞ্জে ৭৪ জন, শ্রীমঙ্গলে ৬৪, জুড়ীতে ৫৬ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ২৩১ জন রয়েছেন। 

মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন এবং মারা গেছেন ৮ জন। সম্পূর্ণ জেলায় হাসপাতালে চিকিসাৎধীন আছেন ৬০ জন।

জেলায় এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৩ হাজার ৭৭ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৫৮ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়