সিলেট প্রতিনিধি
সিলেটে সাহেদের শ্বশুরবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী
দেশে বর্তমান সময়ের আলোচিত নাম সাহেদ করিম। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযুক্ত সাহেদকে এখনো গ্রেপ্তার করা যায় নি। তবে এর মধ্যে জানা গেলো সাহেদ করিম বিয়ে করেছেন সিলেটে।
তাই সিলেটি এই জামাইয়ের সন্ধানে তৎপর সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীও। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল সিলেটের দক্ষিণ সুরমায় সাহেদের শ্বশুরবাড়ি পরিদর্শন করেছে বলে জানা গেছে।
বিভিন্ন সময়ে দেশে বড় বড় অপরাধী আর জঙ্গিরা আশ্রয় নিয়েছিলো সিলেটে। সিলেটের প্রবাসীদের ফাঁকা বাড়ি হয়ে ওঠেছিলো তাদের নিরাপদ আশ্রয়স্থল ফলে শ্বশুড়বাড়ি থাকায় পলাতক সাহেদও সিলেটে আশ্রয় নিতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।
সাহেদের স্ত্রীর বড় ভাই ফেরদৌস আরাবি বলেন, আমাদের বাড়িতে একটি টিম গেছে বলে খবর পেয়েছি। তবে কারা তারা সেটা জানি না। কারণ আমি ওখানে থাকি না। বাসা নিয়ে নগরীর উপশহরে থাকি।
তিনি জানান, নগরীর ২৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকায় সাহেদের শ্বশুড়বাড়ি।
গত সিটি নির্বাচনসহ বিভিন্ন সময়ে সিলেটে আসার কথা উল্লেখ করলে তিনি বলেন, সিলেটে তার অনেকেই আছেন। থাকা-খাওয়ার জন্য আমার বাসায় আসার দরকার হয় না। সাহেদের ঘটনার পর থেকে বড় বিব্রতকর অবস্থায় সময় কাটছে বলে তিনি জানান।
অভিযুক্ত সাহেদ করিম সিলেটে দ্বিতীয় বিয়ে করেছেন। সাহেদের স্ত্রীর নাম সাদিয়া আরাবি রিম্মি।
সাদিয়া আরবি রিম্মির পিতার নাম ইয়াসিন আরাবি। তিনি সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, সাহেদ করিমের সঙ্গে বিয়ের আগে আরেকবার বিয়ে হয়েছিল সাদিয়া আরাবি রিম্মির। সেই স্বামীর ঘরে সাদিয়ার এক কন্যাসন্তানও রয়েছে। সাহেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে কন্যা সন্তান রেখেই সাহেদের কাছে চলে যান রিম্মি।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, সাহেদের ব্যাপারে আমাদের বিশেষ নজরদারি রয়েছে। এমন কিছু ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























