ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১৩ জুলাই ২০২০

শাবির ল্যাবে নতুন ৩৪ জনের করোনা শনাক্ত

সোমবার (১৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৯১টি ও সিলেটের ৯৫টিসহ মোট ১৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত সকল নমুনা পরীক্ষা করে এই ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন সুনামগঞ্জ ও ১৫ সিলেট জেলার বাসিন্দা। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়