ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ১৩ জুলাই ২০২০
আপডেট: ২২:৫০, ১৩ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে নতুন ৭১ জনের করোনা শনাক্ত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সোমবার নতুন ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, হবিগঞ্জে জেলায় ১২ জন ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬ জন চিকিৎসকও রয়েছেন বলেও জানা গেছে।

হিমাংশু লাল রায় জানান, সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৩৪ জন, বিশ্বনাথ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলায় একজন করে রয়েছেন। 

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ১৭৭ জনে। হবিগঞ্জে আক্রান্ত দাঁড়াল ৯২৩ জনে এবং মৌলভীবাজারে আক্রান্ত এখন ৭০২ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়