সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:৩২, ১৪ জুলাই ২০২০
সিলেট বিভাগে আক্রান্ত প্রায় ছয় হাজার
দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটেও বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজারের কাছকাছি চলে এসেছে।
গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯১ জনে।
আক্রান্তের সাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন এবং মারা গেছেন ৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৪২৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা গেছে, শনাক্ত ১০৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫২ জন ও সুনামগঞ্জে ১৯ জন। হবিগঞ্জে ১২ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। মৌলভীবাজারে ২২ জন করোনা রোগী শনাক্ত হন।
সুস্থ হয়ে উঠা ১০৪ জনের মধ্যে সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১০ জন, সুনামগঞ্জে ২৯ এবং হবিগঞ্জে ২৫ জন রয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ১৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৯২ জন, হবিগঞ্জে ৯২২ জন ও মৌলভীবাজারে ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























