সিলেট প্রতিনিধি
ওসমানীতে স্থাপন করা হবে ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে হাসপাতালে যে প্ল্যান্টটি আছে সেটি দশ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন।
এদিকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালেও ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে, খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
সোমবার সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটে করোনা রোগীদের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ সিওমেক-এর ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হাই ফ্লো ন্যাজাল কেনুলা মেশিন (এইচএনএফসি মেশিন) গ্রহণকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মেশিনটি আইসিইউতে চিকিৎসাগ্রহণকারী কোভিড রোগীদের অত্যন্ত কাজে লাগবে, যা দিয়ে রোগীদের প্রয়োজন মাফিক উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ করা যাবে।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে হাই ফ্লো ন্যাজাল কেনুলা মেশিন হস্তান্তর করেন ১২তম ব্যাচের ছাত্র স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র সাবেক উপ-পরিচালক (ইপিআই) ডা. সফিকুর রহমান ও সিলেট বিভাগের সাবেক পরিচালক (স্বাস্থ্য) সিলেট ডা. বনদীপ লাল দাস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ ও সার্জারি বিভাগের রেজিষ্ট্রার ডা. আদনান চৌধুরী প্রমূখ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























