মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নতুন করে আরো ৪৭ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নতুন করে আরও ৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এরমধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আক্রান্তের সংখ্যা ২৪ জন। তবে এদেরমধ্যে একজনের নমুনা সিলেট পার্কভিউ হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে। যে কারণে মঙ্গলবার মৌলভীবাজারের করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হিসেবে দেখছে সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজার।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যমতে নতুন ৪৭ জনের মধ্যে জুড়ীতে ৮ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৭ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আক্রান্তের সংখ্যা ২৪।
এ নিয়ে জেলায় মোট ৭৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৮৭ জন। প্রাণ হারিয়েছেন ৮ জন।
এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৮ জন রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।
সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৪ জনই সদর ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া বিশ্বনাথ ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























