ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৪, ১৫ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে ১৪১ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৮ জন রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৪ জনই সদর ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া বিশ্বনাথ ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়