ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১৫ জুলাই ২০২০

মৌলভীবাজারে একযোগে ৯ টি ভ্রাম্যমাণ আদালতের ৬৫ মামলা

পথচারীদের মুখে নেই মাস্ক। ব্যবসায়ীরা মানছেন না করোনাকালীন স্বাস্থ্যবিধি। এমন শৈথিল্যে আজ বুধবার (১৫ জুলাই) একযোগে ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। 

স্বাস্থ্যবিধি না মানা, পণ্যের দাম বেশি রাখা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৯ টি ভ্রাম্যমাণ আদালতে ৬৫ মামলায় ৩৪ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজনগর উপজেলার সহকারী কমিশনার ভুমি উর্মি রায়, নির্বাহী ম্যাজেস্ট্রেট সুমন চন্দ্র দাশ, মো. নেছার উদ্দিন, সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম, বেগম মৌসুমি আক্তার, মো. রফিকুল ইসলাম, অর্নব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করেন।

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে জেলায় করোনাভাইরাসের কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

আইনিউজ/এইচকে/তরিক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়