ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ জুলাই ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জনের করোনা শনাক্ত

বুধবার (১৫ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টির নিশ্চয়তা প্রদান করেছেন।

জানা গেছে, শাবির ল্যাবে বুধবার সুনামগঞ্জ জেলার ১৪৮ ও সিলেটের ৪০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা সকল নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন ও সুনামগঞ্জের ৩৫ জন বাসিন্দা রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়