সিলেট প্রতিনিধি
ওসমানীর ল্যাবে সিলেট বিভাগের ১১২ জনের করোনা শনাক্ত
সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার(১৫ জুলাই) আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট বিভাগের সকল জেলার বাসিন্দারাই রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওসমানীর ল্যাবে বুধবার মোট কতটি নমুনা পরীক্ষা করা হয়েছে তা জানা যায় নি।
বুধবারের নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এদের মধ্যে ৮ জন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬ জন, বিয়ানীবাজারে ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন, বিশ্বনাথে ১ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























