সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:৫৮, ১৬ জুলাই ২০২০
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বসছে না কোরবানির পশুর হাট
ফাইল ছবি
বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের আপত্তি ও আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের অমতের কারণে এ বছর আলিয়া মাদ্রাসা মাঠে কোরবানির পশুর হাট বসছে না। একইসঙ্গে দক্ষিণ সুরমার ট্রাক ট্রার্মিনালে পশুর হাটের ইজারাও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী এই সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা তিনটি স্থানে পশুর হাট বসানোর অনুমো্দন পেয়েছিলাম। কিন্তু আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের মাঠে হাট বসাতে আপত্তি জানিয়েছি। পাশ্ববর্তী হাসপাতাল ও শিক্ষার্থীদের কারণে এ আপত্তির কথা জানিয়েছে তারা। ফলে এই মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
এদিকে ট্রাক টার্মিনাল আমরা একটি পক্ষকে ইজারা দিয়েছি। তারা পশুর হাট বসাতে ইচ্ছুক কী না এ ব্যাপারে এখনো আলোচনা হয়নি। তাই ট্রাক ট্রার্মিনালের হাটের দরপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, ফলে আপাতত নগরীর ভেতরের কেবল এমসি কলেজের মাঠের পশুর হাটের জন্যই টেন্ডার আহ্বান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এই মাঠেই কোরবানির পশুর হাট বসবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























