ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ১৬ জুলাই ২০২০

শাবির ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বৃহস্পতিবার (১৬ জুলাই) নমুনা পরীক্ষা করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, শাবিতে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ৬৯ টি ও সিলেটের ৯২ টি নমুনা মিলে মোট ১৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। পূর্বের ৬ টি সহ মোট ১৬৭ টি নমুনা পরীক্ষা করে নতুন ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত ৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১৭ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়