ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১২, ১৬ জুলাই ২০২০
আপডেট: ২৩:১৫, ১৬ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের আরও ৩৫ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবারও সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলার আরও ৩৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ফলে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আটশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান যে, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে  মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষায় শনাক্ত ৯৩ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। যাদের মধ্যে ৪ জন চিকিৎসকও আছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৫৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮ জন এবং মৌলভীবাজারে ৮১৮ জন শনাক্ত হয়েছেন। তবে মৌলভীবাজার জেলার নতুন আক্রান্তরা কোন উপজেলার তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩ জন, ওসমানীনগরে ২ জন, বিশ্বনাথে ২ জন, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়