ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ১৭ জুলাই ২০২০

স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মৌলভীবাজারে দুইদিনে ১০৭ টি মামলা

মুখে নেই মাস্ক, সাধারণ মানুষেরা মানছেন না করোনাকালীন স্বাস্থ্যবিধি। এমন শৈথিল্যে গত দুইদিন মৌলভীবাজার শহরের জনবহুল এলাকায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ। দুইদিনে ১০৭ টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যারাতে শহরের কুসুমবাগ, ওয়াপদা রোড, উপজেলা রোড ও বাসস্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক না পড়া, নকল মাস্ক বিক্রি করা এবং স্বাস্থ্যবিধি না মানার করণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২ টি মামলা দায়ের করা হয়। অর্থদণ্ড করা হয় ২০ হাজার ৬০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটগণের মধ্যে ছিলেন- সুমন চন্দ্র দাস, সুনজিত কুমার চন্দ, আসমা উল হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, মো. রফিকুল ইসলাম, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ।

এর আগের দিন বুধবার (১৫ জুলাই) একযোগে শহরে ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ। এদিন ৯ টি ভ্রাম্যমাণ আদালতে ৬৫ মামলায় ৩৪ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন- করোনাভাইরাস প্রতিরোধে যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা মূলত দেখার চেষ্ট করছি সবাই মাস্ক পড়ছেন করছেন কিনা। নিরাপদ দূরত্ব বজায় রেখে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাফের করছে কিনা। দোকানে কেনা-কাটার সময় তারা যথাযথ স্বাস্থ্যবিধি বিধি মেনে চলছেন কিনা। দোকানপাট যে সময় পর্যন্ত খোলা রাখার কথা, তার থেকে অতিরিক্ত সময় খোলা আছে কিনা। এ বিষয়গুলো দেখার চেষ্ট করেছি।

তিনি আরও বলেন, আমরা সবাই এক সাথে বের হয়েছি। জেলা প্রশাসনের এরকম নজির ছিলনা। গতকাল আমরা ৮ জন ম্যাজিস্ট্রেট বের হয়েছিলাম। আজ আমরা ১০ জন ম্যাজিস্ট্রেট বের হয়েছি। এর উদ্দেশ্য ছিল সচেতনতা সৃষ্টি। একসাথে এতজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ গাড়ি নিয়ে মুভ করছি। এটা সবার নজরে পড়বে। সবাই জানবে যে প্রশাসনের কড়া দৃষ্টি আছে। জনগণ সচেতন হবে।

আইনিউজ/শাওন/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়