ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:০২, ১৭ জুলাই ২০২০

সিলেট বিভাগের ৪ জেলায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চারটি জেলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) চার চিকিৎসকসহ নতুন করে আরো ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩ জন, ওসমানীনগরে ২ জন, বিশ্বনাথে ২ জন, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৫৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮ জনে এবং মৌলভীবাজারে ৮১৮ জন শনাক্ত হয়েছেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়