ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯, ১৮ জুলাই ২০২০

সিলেট বিভাগে আক্রান্ত ছাড়াল সাড়ে ছয় হাজার

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার। গেল ২৪ ঘণ্টায়ও বিভাগটিতে নতুন ১১২ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৮৬ জন, সুনামগঞ্জে ১১ জন ও হবিগঞ্জে ১৫ জন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে কোনো করোনা রোগী শনাক্ত হননি।

শনিবার (১৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, আক্রান্তের সাথে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন এবং মারা গেছেন ৩ জন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেটে ৬ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জে ১ জন রয়েছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৪০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৬০ জন, হবিগঞ্জে ১০৩২ জন ও মৌলভীবাজারে ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১১৬ জন।

সিলেটের চার জেলায় ২১০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়