সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:২৭, ১৮ জুলাই ২০২০
জৈন্তাপুরের শ্যামল বণিক হলেন সিলেটের শ্রেষ্ঠ ওসি
সিলেট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল বণিক। তিনি ভারতীয় তীর খেলা বন্ধ, থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইরোধ, মাদক, চোরাচালান তৎপরতা হ্রাসে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।
শুক্রবার ১৭ জুলাই সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম ও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান- এ অর্জন শুধু তাঁর নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের মধ্যে উৎসর্গ করেছেন বলে জানান।
২০১৯ সালের ৩ আগস্ট সিলেটের জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন শ্যামল বণিক। যোগদানের পর পরই থানা এলাকার মাদক, তীর খেলা বন্ধকরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিংরোধে তিনি তৎপর ছিলেন।
যোগদানের মাত্র ৩ দিনের ভেতর সংগঠিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত টাকাসহ ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি জেলাজুড়ে প্রশংসা কুড়ায়। মাদক আর ইভটিজিং প্রতিরোধে হ্যান্ড মাইকে করে সবকটি বিদ্যাপীঠ আর হাট বাজারে জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বণিকের গুড টাচ, বেড টাচ ফর্মুলা সিলেটের সর্ব মহলে প্রশংসনীয় হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও তার এই প্রচারণায় শামিল হয়ে ইভটিজিং, মাদক প্রতিরোধে সহযোগিতায় এগিয়ে আসেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























