ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১৮ জুলাই ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৯ জনের করোনা শনাক্ত

শনিবার (১৮ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ২৯ জন করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। জানা গেছে, শাবির ল্যাবে আজ ৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ২৩ টি ও সিলেটের ২৩টি নমুনা মিলে মোট ৪৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর সাথে আগের ২৭টি নমুনা মিলিয়ে মোট ৭৩ টি নমুনা পরীক্ষা করা।

নতুন শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সুনামগঞ্জের ২০ জন ও সিলেটের ৯ জন বাসিন্দা আছেন বলে অধ্যাপক হাম্মাদুল হক জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়