নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে একদিনে করোনামুক্ত হলেন ১৭৬ জন
দেশে সংক্রমণের শুরু থেকেই সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফলে প্রতিদিনই শনাক্ত করা হচ্ছে বিভাগটির করোনা সংক্রমিত ব্যক্তিদের।
রোববার (১৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তুলে দেওয়া হয়েছে বিভাগের গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। শনিবার (১৮ জুলাই) সিলেট বিভাগের ১৭৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১৩৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ১৯ জন রোগী সুস্থ হন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সকল জেলা মিলিয়ে ৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ২২ জন। আক্রান্ত এবং সুস্থের পাশাপাশি মারা গেছেন বিভাগের ২ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬০২ জন। এর মধ্যে সিলেটে রয়েছেন ৩ হাজার ৪৩০ জন। সুনামগঞ্জে ১ হাজার ২৭৮ জন, হবিগঞ্জে ১০৫৫ জন ও মৌলভীবাজারে ৮৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলা মিলিয়ে বর্তমানে ২০৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৭৩২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১১৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























