সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৪৪, ১৯ জুলাই ২০২০
করিমগঞ্জে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
সিলেট সীমান্ত দিয়ে ভারতের আসামের করিমগঞ্জ জেলায় ঢুকে পড়ে তিন বাংলাদেশি। তাদেরকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
করিমগঞ্জ পুলিশের দেওয়া তথ্যমতে, ওই বাংলাদেশিরা শনিবার রাতে সিলেটের সীমান্ত দিয়ে আসামে প্রবেশ করে গরু চুরির চেষ্টার সময় স্থানীয় জনতার পিটুনিতে মারা গেছেন।
এক বিবৃতিতে করিমগঞ্জের পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ বলেন, জেলার বোগরিজান চা বাগান এলাকায় শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সন্দেহভাজন তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন। ওই এলাকাটি পাথরকান্দি পুলিশ স্টেশনের আওতায়।
তিনি বলেন, তদন্তে ওই তিন বাংলাদেশি নাগরিক গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বোগরিজান এলাকায় প্রবেশ করেছিলেন। সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জের সাথে আসামের করিমগঞ্জের সীমান্ত রয়েছে। তবে কোনো এলাকা দিয়ে নিহতরা ভারতে প্রবেশ করে তা জানায়নি সেখানকার পুলিশ।
পুলিশ বলছে, নিহতদের কাছ থেকে খাদ্যসামগ্রী ছাড়াও রশি, বেড়া কাটার যন্ত্র এবং কিছু তার উদ্ধার করা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় কর্মকর্তারা বলেন, করিমগঞ্জের ওই অংশের সীমান্তবর্তী অঞ্চলটিতে ঘন বন এবং চা বাগান রয়েছে। পাথরিয়া রিজার্ভ ফরেস্টের কাছের এ এলাকায় হাতির পালের অবাধ চলাচলও আছে।
গত ১ জুন করিমগঞ্জের একই এলাকায় গরু পাচারকারী সন্দেহে ৪২ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এদিকে গত একমাসে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা অন্তত ৫ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতিয়রা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























