সিলেট প্রতিনিধি
রোববার সিলেট বিভাগে ১৪০ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে করোনা সংক্রমিত ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে। সাথে সুস্থ হয়েছেন বিভাগের ৭৩ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন বিভাগের ৩ জন।
সোমবার (২০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারে ৩০ জন রয়েছেন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৪২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৯ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৭ জন। তবে মৌলভীবাজারে ৫ জন রোগী সুস্থ হন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৭৪২ জন। যার মধ্যে সিলেটে ৩ হাজার ৩৫০০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩১৫ জন, হবিগঞ্জে ১০৫৮ জন ও মৌলভীবাজারে ৮৬৯ জন রয়েছেন।
সিলেটের চার জেলায় ২০৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১২১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























