সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:০৬, ২০ জুলাই ২০২০
ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের আরও ১০ জনের করোনা শনাক্ত
সোমবার (২০ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে মৌলভীবাজার জেলার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের মোট ১১৪ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ওসমানীর ল্যাবে মোট ১৬৬ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের নমুনাসহ মোট ২৮২ টি পরীক্ষা হয়েছে।
নতুন শনাক্ত ১১৪ জনের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন। তবে মৌলভীবাজারের নতুন শনাক্তরা কোন উপজেলার সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় নি।
এদিকে সিলেট জেলার শনাক্তদের মধ্যে ৬৫ জন সিলেট নগর ও সদর উপজেলার, গোলাপগঞ্জ উপজেলায় ৯ জন, বিয়ানীবাজারে ৬ জন, কানাইঘাটে ৫ জন, দক্ষিণ সুরমায় ৩ জন, বিশ্বনাথে ২ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, গোয়ানইঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় একজন করে রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























