ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২১ জুলাই ২০২০

মৌলভীবাজারের ৮৭০ করোনা শনাক্তের মধ্যে সুস্থ ৪৪৩

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এখন প্রতিনিয়তই শনাক্ত হচ্ছে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের আক্রান্তদের।

সোমবার (২০ জুলাই) ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের ১০ জনসহ সিলেট বিভাগের মোট ১১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

তবে সিভিল সার্জন কার্যালয় সূত্রে মৌলভীবাজার গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ জন। যিনি মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা।

মৌলভীবাজারে আক্রান্ত বাড়লেও সুস্থ হয়ে উঠছেন অনেকেই। ইতোমধ্যে জেলাটিতে সুস্থ রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৪৩ জনে।  

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এই সকল তথ্য তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেলায় আক্রান্তের পাশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০ করোনা রোগী। সুস্থদের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৬ জন এবং কমলগঞ্জে ১ জন রয়েছেন। তবে সেই সময় মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত কোনো ব্যক্তি  মারা যান নি।

বর্তমানে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। এদিকে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪৩ জন।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজার জেলায় মোট প্রাণহানি ঘটেছে ১০ জনের। বর্তমানে  জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮১ জন কোভিড-১৯ রোগী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়