ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২১ জুলাই ২০২০

সিলেটের বিদেশযাত্রীরা কবে কোথায় নমুনা জমা দেবেন

বিদেশ যাত্রার জন্য করোনার নেগেটিভ সার্টিফিকেট দরকার। কেননা বিদেশযাত্রীদের জন্য করোনা শনাক্তকরণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। তাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবও বিদেশযাত্রীদের করোনা পরীক্ষার জন্য নির্ধারণ করেছে সরকার। সিলেট বিভাগের যাত্রীদের পরীক্ষা এই ল্যাবে করা হবে।

এক্ষেত্রে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এবং নিবন্ধন করতে হবে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে। আগামী ১৫ দিন কবে কোন যাত্রীদের নমুনা সংগ্রহ করা হবে এ ব্যাপারে একটি শিডিউল তৈরি করে গণমাধ্যমে পাঠিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দন মন্ডল সাক্ষরিত সেই শিডিউলটি নিচে দেওয়া হলো-

ফ্লাইটের তারিখ  নিবন্ধনের তারিখ  নমুনা সংগ্রহের তারিখ
২৬.০৭.২০২০    ২২.০৭.২০২০    ২৩.০৭.২০২০
২৭.০৭.২০২০    ২৩.০৭.২০২০    ২৪.০৭.২০২০
২৮.০৭.২০২০    ২৪.০৭.২০২০    ২৫.০৭.২০২০
২৯.০৭.২০২০    ২৫.০৭.২০২০    ২৬.০৭.২০২০
৩০.০৭.২০২০    ২৬.০৭.২০২০    ২৭.০৭.২০২০
৩১.০৭.২০২০    ২৭.০৭.২০২০    ২৮.০৭.২০২০
০১.০৮.২০২০    ২৮.০৭.২০২০    ২৯.০৭.২০২০
০২.০৮.২০২০    ২৯.০৭.২০২০    ৩০.০৭.২০২০
০৩.০৮.২০২০    ৩০.০৭.২০২০    ৩১.০৭.২০২০
০৪.০৮.২০২০    ৩১.০৭.২০২০    ০১.০৮.২০২০
০৫.০৮.২০২০    ০১.০৮.২০২০    ০২.০৮.২০২০
০৬.০৮.২০২০    ০২.০৮.২০২০    ০৩.০৮.২০২০
০৭.০৮.২০২০    ০৩.০৮.২০২০    ০৪.০৮.২০২০
০৮.০৮.২০২০    ০৪.০৮.২০২০    ০৫.০৮.২০২০
০৯.০৮.২০২০    ০৫.০৮.২০২০    ০৬.০৮.২০২০
১০.০৮.২০২০    ০৬.০৮.২০২০    ০৭.০৮.২০২০

পরবর্তী শিডিউল পরবর্তীতে জানানো হবে জানিয়ে বলা হয়, টিকেটে উল্লেখিত তারিখই ফ্লাইটের তারিখ হিসেবে গন্য হবে।

নিবন্ধনের সময় বিদেশযাত্রীদের নিমোক্ত ডকুমেন্টসমুহ প্রদর্শন ও প্রদান করতে হবে-

১।পাসপোর্ট এর মুলকপি এবং ২(দুই) সেট ফটোকপি।
২। এয়ার টিকিটের মূল কপি ও ১(এক) সেট ফটোকপি।
৩। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
৪। সরকার কর্তৃক নির্ধারিত ফি (৩৫০০ টাকা )।

নিবন্ধনের জন্য চৌহাট্টাস্থ্ সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের নির্ধারিত বুথে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টার মধ্যে  এবং নমুনা প্রদানের জন্য নগরীর মেন্দিবাগের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সকাল সাড়ে ৯টা থেকে থেকে  দুপুর ১২ টার মধ্যে নিবন্ধন ফি জমা দানের রশিদ সহ যাত্রীগণকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নমুনা প্রদানের পর থেকে ফ্লাইট এর পুর্ব পর্যন্ত কোভিড-১৯ স্বাস্থ্য বিধি অনুযায়ী কোয়ারেন্টাইন-এ থাকার জন্যও অনুরোধ করা হয়।

এছাড়া যাত্রীগণ নমুনা প্রদানের পরের দিন স্বশরীরে উপস্থিত থেকে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের রিপোর্ট প্রদানের নির্দিষ্ট বুথ থেকে রিপোর্ট সংগ্রহ করবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়