সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:০৬, ২২ জুলাই ২০২০
মঙ্গলবার সিলেটের দুই ল্যাবে ১১১ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার(২১ জুলাই) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বিভাগের ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ওসমানীর ল্যাবে ৭৩ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সিলেট জেলায় ৫৬ জন, হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ৯ জন রয়েছেন।
অন্যদিকে শাবির ল্যাবে সিলেটের ২২ জন ও সুনামগঞ্জের ১৬ জনসহ মোট ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অপরদিকে শাবির ল্যাবে ১৬৩ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ সকল তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























