সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে আক্রান্ত ছাড়াল সাত হাজার
সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোভাবেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন কোভিড রোগী।
গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ১৫৬ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার। আক্রান্তের সাথে সুস্থ হয়েছেন বিভাগের ৪৬ জন করোনা রোগী। অন্যদিকে করোনা সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছে।
বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ১৫৬ জনের মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ২৮ জন করোনা রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজার সর্বাধিক ১৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১২ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৮ জন। তবে সুনামগঞ্জে ১১ জন রোগী সুস্থ হন।
বর্তমানে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪৬ জন। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১ জন ও মৌলভীবাজারে ৮৯৮ জন রয়েছেন।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৯০১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৮২৪ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























