সিলেট প্রতিনিধি
সিলেট নগরীতে পশু কোরবানির জন্য নির্ধারিত ৩০ টি স্থান
ফাইল ছবি
আগামী ১ আগস্ট সারাদেশে পালিত হবে ঈদ উল আজহা।ঈদের দিন নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানী পশু জবাইয়ের আহবান জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।
তাই ঈদের দিন পশু কোরবানির জন্য সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের ৩০ টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন। যত্রতত্র পশু কোরবানী না করে সিসিকের নির্ধারিত স্থান সমূহে ইদের দিন পশু কোরবানী করার আহবান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেছেন, সিসিকের ব্যবস্থাপনায় নির্ধারিত স্থান সমূহের পশু কোরবানীর জন্য উপযোগি পরিবেশ থাকবে। স্বাস্থ্য সম্মত পরিবেশে যাতে কোরবানী দাতারা তাদের পশু কোরবানী করতে পারবেন সে ব্যবস্থা করা হবে।
কোরবানীর স্থানগুলোতে পেন্ডেল তৈরী করে দেয়া হবে। থাকবে পানির সুব্যবস্থা, বালতি, মগ, ত্রিপল, চাটাই সহ থাকবে সহজে বর্জ্য অপসারণের সুবিধা সমূহ।
সিলেট সিটি করপোরেশনের নির্ধারিত স্থান সমূহ হলো- ১ নম্বর ওয়ার্ডে ৩০ অর্ণব, মীরের ময়দান, ২ নম্বর ওয়ার্ডের নির্ধারিত স্থান-প্রহরী আ/এ পুরাতন মেডিকেল কলোনী, ৩, ১২, ১৭, ১৯, ২৪, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান ও জেলা প্রশাসকের কার্যালয় মাঠে কোরবানীর পশু জবাই করা যাবে।
৫, ৬, ৭, ৮, ১১ ও ২৩ নম্বর ওয়ার্ডে পশু কোরবানীর স্থান নির্ধারন করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। ৪ নম্বর ওয়ার্ডের জন্য আম্বরখানা কলোনী মাঠ, ৯ নম্বর ওয়ার্ডের জন্য এতিম স্কুল রোডের জবাই খানায়, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কলাপাড়া ওয়ার্কশপের মাঠ ও নবাব রোড পিডিবি কোয়াটার,।
১৩ নম্বর ওয়ার্ডের কাজীরবাজার মাদ্রাসার মাঠ, ১৫ নম্বর ওয়ার্ডের শাহজালালা জামেয়া স্কুল এন্ড কলেজ মাঠ, ১৬ নম্বর ওয়ার্ডের সওদাগরটুলা মাঠ, ১৮ নম্বর ওয়ার্ডের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনের মাঠ- কুমারপাড়া, ২০ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রা) উচ্চবিদ্যালয় মাঠ, ২১ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাতিম (রা) সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ২২ নম্বর ওয়ার্ডের ব্লক-এ, রোড ২৭, শাহজালাল উপশহর ও ব্লক-ই, খেলার মাঠ শাহজালাল উপশহর-এ ঈদের পশু কোরবানীর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।
সিসিক থেকে জানানো হয়- এসব স্থানে পশু কোরবানীর পরপর বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পশু কোরবানী এসব স্থানে সিসিকের একাধিক মনিটরিং টিম কাজ করবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























