আপডেট: ২২:৪৩, ২২ জুলাই ২০২০
ওসমানীর ল্যাবে মৌলভীবাজারের ৬ জনের করোনা শনাক্ত
বুধবার (২২জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে মৌলভীবাজার জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারের নতুন শনাক্তরা কোন উপজেলার সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় নি।এদিন ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের মোট ৭৫ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। তবে আজ কতোটি নমুনা পরীক্ষা হয়েছিলো তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে সিলেট জেলার ৫১ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৯ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ৬ জন, জকিগঞ্জে ৪ জন, বিশ্বনাথে ৪ জন, বালাগঞ্জে ৩ জন, বিয়ানীবাজারে ২ জন, জৈন্তাপুর ২ জন, গোয়াইনঘাট, গোলাপগঞ্জে একজন করে রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭১২১ জনের। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৭৬৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৩ জনে এবং মৌলভীবাজারে ৯০৪ জন শনাক্ত হয়েছেন।।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























