ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৩ জুলাই ২০২০

শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ৪৩ জনের করোনা শনাক্ত

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের উভয় জেলার বাসিন্দারা আছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাবির ল্যাবে আজ ১৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩১ জন সিলেট জেলার এবং ১২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়