সিলেট প্রতিনিধি
ওসমানীর ল্যাবে সিলেট বিভাগের ৬৭ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে সিলেট বিভাগের ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুনাক্তদের মধ্যে বিভাগের প্রত্যেক জেলার বাসিন্দারা রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন মোট ২৮৯ টি নমুনা সংগ্রহ করে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন শনাক্ত ৬৭ জনের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।
সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৪১ জন, ওসমানীনগরের ৩ জন, গোলাপগঞ্জ ৫ জন, গোয়াইনঘাট একজন, জকিগঞ্জ ২ জন, বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে একজন করে রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























