ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৮, ২৪ জুলাই ২০২০

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৯ জনে

দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্য প্রতিনিয়ত বাড়ছে। সাথে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। অন্যান্য বিভাগের মতো সিলেট বিভাগেও করোনার সংক্রমণ দ্রুত বিস্তার লাভ করছে।

গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের সাথে বিভাগটিতে মারা গেছেন ৪ জন করোনা রোগী। ফলে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে দেওয়া করোনার দৈনিক প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে।

সেখানে দেখা গেছে, নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সিলেট জেলায় ৮৯ জন এবং সুনামগঞ্জ জেলায় ১২ জন ও হবিগঞ্জে ২ জন রয়েছেন। নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে হাজার ২৪৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৩ জন ও মৌলভীবাজারের ৮৯৮ জন রয়েছেন। 

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় করোনায় মারা গেছেন ১২৯ জন। এর  মধ্যে সিলেট জেলায় ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন।

সিলেট বিভাগে ৩ হাজার ২০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯৬৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৩ জন, হবিগঞ্জের ৫৪০ জন ও মৌলভীবাজার জেলার ৪৭২ জন।

করোনা আক্রান্ত ২০৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়