ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ জুলাই ২০২০

শ্রীমঙ্গলে সচেতন নাগরিক মঞ্চ পরিদর্শনে ডিসি-এসপি

শ্রীমঙ্গলে ‘সচেতনতায় সুরক্ষায়’ এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে সচেতনতামূলক বক্তব্য প্রচারের বুথ সচেতন নাগরিক মঞ্চ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

করোনা প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গল এর আয়োজনে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল চৌমুহনায় সচেতন নাগরিক মঞ্চ পরিদর্শন করেন এবং জনগণকে সচেতনতায় উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

এছাড়া করোনার অভিঘাত থেকে নিজেকে ও অপরকে রক্ষাকল্পে ‘মাস্ক পরিধানের উপর গুরুত্ব দেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানান তারা। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- শিক্ষক জহর তরফদার, বিমান বর্ধন, রজত শুভ্র চক্রবর্তী, জয়ন্ত দেবনাথ, সমীর ঘোষ, সুধেন্দু ভট্টাচার্য, শুভ্র দেব, বিধান দেবনাথ, রনজিৎ রায় রন, রহিমা বেগম, হুমায়ুন আহমেদ, শিক্ষক আবুল কাশেম, ঝলক দত্ত, অঞ্জন দেব সহ করোনা প্রতিরোধ কমিটির সদস্য ও রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়