ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩২, ২৫ জুলাই ২০২০

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০২ জনের করোনা শনাক্ত

শুক্রবার (২৪ জুলাই) সিলেটের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগের ১০২ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময় বিভাগের ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে বিভাগের একজনের মৃত্যু ঘটে।

শনিবার (২৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ১০২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২০ জন রয়েছেন।

সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে মৌলভীবাজারে ১০ জন ও সিলেটে ৪ জন রয়েছেন। এ সময় হবিগঞ্জে ও সুনামগঞ্জে সুস্থ হননি কেউ।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৯৩৪ জন, এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৩৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৯ জন ও মৌলভীবাজারে ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

সিলেটের চার জেলায় ২১২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৩৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৩০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়