সিলেট প্রতিনিধি
আপডেট: ২১:১১, ২৫ জুলাই ২০২০
ভারতীয় হাই কমিশনারের সাথে সিলেটের ব্যবসায়ী নেতাদের বৈঠক
শনিবার ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীর সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীকে আন্তরিক ধন্যবাদ জানান। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় চেম্বার বোর্ড রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিনি দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার টি. জি. রমেশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























