ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ২৫ জুলাই ২০২০

মৌলভীবাজারের ১ জনসহ ওসমানীর ল্যাবে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে শনিবার (২৫ জুলাই) আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩০ জন, হবিগঞ্জের দুজন, সুনামগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, নতুন শনাক্ত সিলেটের ৩০ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ২৬ জন, ওসমানীনগর, বিশ্বনাথ, কানাইঘাট এবং দক্ষিণ সুরমা উপজেলার একজন করে রয়েছেন।

সবশেষ শনিবার (২৬ জুলাই) ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত ৩৫ জন নিয়ে সিলেট বিভাগের ৭ হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৩ হাজার ৯৬৪ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৩৮৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১১ জন এবং মৌলভীবাজারে ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

অপরদিকে শনিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ১ হাজার ৪৩ জন, সিলেটে ৯৬৯ জন, হবিগঞ্জে ৫৪০ জন ও মৌলভীবাজারে ৪৮২ জন।

আর সবমিলিয়ে সিলেট বিভাগে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১৩০ জন। এরমধ্যে সিলেটে ৯৬, সুনামগঞ্জে ১৪, মৌলভীবাজারে ১০ এবং হবিগঞ্জে ১০ জন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়