ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ২৬ জুলাই ২০২০

সিলেট বিভাগে একদিনে ৫ করোনা রোগীর মৃত্যু

শনিবার (২৫ জুলাই) সিলেট বিভাগের নতুন ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৬ জন করোনা রোগী। আক্রান্ত এবং শনাক্তের সাথে সিলেট বিভাগে একদিনে পাঁচ জন কোভিড রোগী মারা গেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৩ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১০০ জন। এখন পর্যন্ত মারা গেছেন বিভাগের ১৩৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি।

রোববার (২৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ৬৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ১২ জন। হবিগঞ্জে ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে কোনো রোগী শনাক্ত হননি।

সুস্থদের মধ্যে হবিগঞ্জে ২১ জন, সিলেটে সুস্থ হয়েছেন ১৩ জন, সুনামগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে মোট আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৯৮২ জন,  সুনামগঞ্জে ১ হাজার ৩৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১১৬ জন ও মৌলভীবাজারে ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়