নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২৬ জুলাই ২০২০
‘গাছ নষ্ট করে বিদ্যালয়ের মাঠে পশুর হাট কেন?’
‘সিলেট সদর উপজেলায় একাধিক উন্মুক্ত স্থান থাকা সত্ত্বেও লাক্কাতুরা চা-বাগানে বিদ্যালয়ের আঙিনায় রোপণ করা গাছ নষ্ট করে পশুর হাট কেন?’- এ প্রশ্ন উত্থাপন করে মুজিববর্ষে রোপণ করা বৃক্ষ রক্ষায় হাট সরানোর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের উদ্যোগে প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সিলেট নগরের লাক্কাতুরা চা-বাগানের মূল ফটকের সম্মুখে আজ রোববার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।
বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম মূল বক্তব্যে বলেন, ‘একদিকে গাছ লাগানোর কথা বলবেন প্রধানমন্ত্রী, অন্যদিকে যত্নে লাগানো গাছ বিনষ্ট করার পাঁয়তারা করবে স্থানীয় প্রশাসন। সরকারকে আগে ঠিক করতে হবে স্কুলমাঠে শিক্ষার্থীদের দিয়ে গাছ লাগানোর শিক্ষা দেওয়া হবে? না কি স্কুলের মাঠকে গরু-ছাগলের হাটে পরিণত করা হবে?’
স্কুল চত্বরে গতবছর বৃক্ষভিক্ষা করে সংগ্রহ করা গাছের চারা লাগানো ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘আমদের ভিক্ষার বৃক্ষ ও মুজিববর্ষ উপলক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের লাগানো এই গাছ বিনষ্টের জন্য যারা এই স্থানে হাটের ইজারা দিয়েছেন, তারা প্রকৃতি ও পরিবেশ বোঝেন না। এদের কাছে টাকাই সব।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের যুগ্ম-সম্পাদক ছামির মাহমুদ, সেভ দ্যা হেরিটেজ এন্ড এনভায়রনমেন্ট সিলেটের আহ্বায়ক আব্দুল হাই আল হাদি, সুরমা রিভার ওয়াটারকিপারের মুজাহিদ হোসেন মুনিম প্রমুখ।
উল্লেখ্য, লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় ও লাক্কাতুরা চা-বাগান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আপত্তি সত্ত্বেও লাক্কাতুরায় বিদ্যালয় মাঠে হাটের ইজারা দেয় সিলেট সদর উপজেলা প্রশাসন, যা পরিবেশবাদীসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























