ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ২৬ জুলাই ২০২০

ওসমানীর ল্যাবে সিলেট বিভাগের ২৭ জনের করোনা শনাক্ত

রোববার(২৬ জুলাই) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগের ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে রয়েছেন। এদের মধ্যে এক চিকিৎসা কর্মকর্তাসহ দুইজন চিকিৎসক রয়েছেন।  

সিলেট জেলার আক্রান্ত ২৪ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার ২০ জন, গোলাপগঞ্জের ২ জন, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার একজন করে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও পরিকল্পনা শাখার ৩ জন, কাস্টমস ও ভ্যাট অফিসের ৫ জন, পুলিশের এক সদস্য, ২ চিকিৎসক রয়েছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়