সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:০৩, ২৭ জুলাই ২০২০
সিলেট বিভাগে আক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশের জেলায় জেলায় করোনা সংক্রমণ। প্রতিদিনই দেশের বিভিন্ন ল্যাবে শনাক্ত হচ্ছে নতুন করোনা আক্রান্ত রোগী। সিলেট বিভাগেও দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুনদের শনাক্ত করা হচ্ছে।
রোববার সিলেট বিভাগে আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ১০ জন এবং হবিগঞ্জে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে একজন রোগী শনাক্ত হন।
সোমবার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
শনাক্তের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বিভাগের ৮১ জন করোনা রোগী। এদের মধ্যে হবিগঞ্জে ৪০ জন , সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২২ জন। ২৪ ঘণ্টায় সিলেটে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩০ জন, ১ হাজার ৪১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ৯১৯ জন রয়েছেন।
সিলেটের চার জেলায় ২০২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ১৮১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৩৫ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























