ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ জুলাই ২০২০
আপডেট: ১৩:৩৭, ২৭ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।  রোববার (২৬ জুলাই) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। একই সাথে তার বাবা, মা, স্ত্রী ও পুত্রেরও করোনা পজিটিভের ফল এসেছে।

জাহিদুল ইসলাম জানান, গত শুক্রবার তার বাবার করোনা শনাক্ত হয়। এরপর বাবাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। শনিবার থেকে তিনিসহ আমার পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। রোববার নমুনা পরীক্ষা করিয়ে আমাদের করোনা শনাক্ত হয়।

তিনি বলেন, আমি এখন বাবাকে নিয়ে শামসুদ্দিন হাসপাতালেই রয়েছি। পরিবারের আক্রান্ত অন্য সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। নিজেসহ পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়